SSC Right Form of Verbs


৳157.5 ৳175
(0) 0 Review

Total page : 116

Published Year : January 2026

Edition : 1st

Exam Year :

Language : Bangla

Category:

#12 Best Seller in

SSC Books
In Stock

নবম-দশম ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য দি রয়েল সায়েন্টিফিক পাবলিকেশন্স হতে প্রকাশিত হয়েছে “ Right Form of Verbs”

RIGHT FORM OF VERBS এর প্রস্তুতিতে এই বইটি কীভাবে সর্বোচ্চ সহায়ক হবে?

বাজারের প্রচলিত বইগুলোতে English Grammar-এর জটিল ও কঠিন উপস্থাপনার কারণেই আমাদের দেশের শিক্ষার্থীদের কাছে এই বিষয়টি অনেক বেশি দুর্বোধ্য মনে হয়। উপস্থাপনা পদ্ধতির ত্রুটির কারণেই শিক্ষার্থীদের কাছে এটি অসংখ্য Topic, Rules ও Exceptions (ব্যতিক্রম)-এর এক অন্তহীন সংগ্রহ বলে মনে হয়। ফলে তারা বুঝতে পারে না কোন বিষয়টি আগে পড়া উচিত আর কোনটি পরে, কিংবা কোনো Topic-এর ঠিক কতটুকু জানা জরুরি। শিক্ষার্থীদের এই সমস্যাগুলো বিবেচনা করেই The Royal Scientific Publications প্রকাশ করেছে Exam Oriented TRSP English Grammar Series-এর Right Form of Verbs বইটি।

শুধু Right Form of Verbs-এর গৎবাঁধা কতগুলো Rules নয়, বরং Basic থেকে Verb-এর প্রয়োগ ও পরিবর্তন যাতে তোমরা বুঝতে পারো, তার জন্য প্রয়োজনীয় সব আয়োজন এই বইতে রয়েছে। বিশেষত, যেসব বিষয় Verb-কে প্রভাবিত করে—যেমন: Person, Number, Tense ও Voice-এর মতো গুরুত্বপূর্ণ টপিকগুলো ঠিক যতটুকু প্রয়োজন, ততটুকু সহজভাবে উপস্থাপন করা হয়েছে।

চলো দেখে নিই, বইটি আমরা কীভাবে সাজিয়েছি:

  • বিস্তারিত আলোচনা: প্রথমেই Verb সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যাতে তুমি সহজেই চিনতে পারো কোনটি কোন ধরনের Verb এবং কোন Verb-এর রূপ কীভাবে পরিবর্তিত হয়।

  • প্রয়োজনীয় ভিত্তি: Right Form of Verbs বুঝতে হলে Tense ও Voice ভালোভাবে বোঝা প্রয়োজন। এটি Tense বা Voice-এর বই না হওয়া সত্ত্বেও, এই টপিকগুলো ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু আলোচনা করা হয়েছে, যা তোমার জন্য যথেষ্ট।

  • সেরা ১৭টি Rules: বিগত বছরের SSC পরীক্ষার প্রশ্ন Analysis করে আমরা মাত্র ১৭টি Rule সংযোজন করেছি। এই Rule-গুলো আয়ত্ত করতে পারলেই SSC Level-এ Right Form of Verbs নিয়ে তোমার আর কোনো ঘাটতি থাকবে না।

  • বোর্ড প্রশ্নের উদাহরণ: প্রতিটি Rule-এর সাথে বিগত বছরের বোর্ড পরীক্ষার উদাহরণ যুক্ত করে তা ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হয়েছে।

  • বিস্তারিত ব্যাখ্যাসহ সমাধান: বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রতিটি প্রশ্নের প্রতিটি শূন্যস্থানে কোন Verb-টি কেন বসবে, কোন Form-এ বসবে এবং কোন Rule অনুযায়ী পরিবর্তিত হবে, তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে।

  • টেস্ট পেপার প্র্যাকটিস: এছাড়াও বিগত বছরগুলোর শীর্ষস্থানীয় স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে, যা অনুশীলন করলে তুমি Right Form of Verbs-এ আরও পারদর্শী হয়ে উঠবে।

আশা করছি, Right Form of Verbs-এর বেসিক ডেভেলপমেন্টের মাধ্যমে English Grammar-এ দক্ষ হয়ে উঠতে এই বইটি তোমার সেরা সঙ্গী হবে।

Write a review
As per company policy.

আপনার অভিজ্ঞতাকে আরও সহজ করতে অ্যাপ ব্যবহার করুন?

অ্যাপে অর্ডার করলেই পাচ্ছেন অতিরিক্ত ৫% ছাড় এবং এক্সক্লুসিভ ফিচার!

0

Items

৳0
0

Item

Your cart is empty

X