Total page : 152
Published Year : April 2026
Edition : 2nd
Exam Year :
Language : Bangla
এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দি রয়েল সায়েন্টিফিক পাবলিকেশন্স হতে প্রকাশিত হয়েছে “ Right Form of Verbs”
RIGHT FORM OF VERBS এর প্রস্তুতিতে এই বইটি কীভাবে সর্বোচ্চ সহায়ক হবে?
বাজারের প্রচলিত বইগুলোতে English Grammar এর জটিল-কঠিন উপস্থাপনার কারণেই আমাদের দেশের শিক্ষার্থীদের কাছে এ বিষয়টি অনেক বেশি দুর্বোধ্য মনে হয়। উপস্থাপনা পদ্ধতির ত্রুটির কারণেই এ বিষয়টি শিক্ষার্থীদের কাছে বহু Topic, অসংখ্য Rules এবং Exceptions (ব্যতিক্রম) এর এক অন্তহীন সংগ্রহ বলে মনে হয়, যার ফলে তারা বুঝতে পারে না কোন বিষয়টি তাদের আগে পড়া উচিত আর কোনটি পরে, কোনো Topic এর ঠিক কতটুকু না জানলেই নয়। শিক্ষার্থীদের এ সমস্যাগুলো বিবেচনা করেই The Royal Scientific Publications প্রকাশ করেছে Exam Oriented TRSP English Grammar Series-এর Right Form of Verbs।
এ বইটি Right Form of Verb এর শুধু গৎবাঁধা কতগুলো Rules নয়, বরং তোমরা যেন Basic থেকে Verb এর প্রয়োগ ও পরিবর্তন বুঝতে পারো তার জন্য প্রয়োজনীয় সকল আয়োজন এই বইতে দেওয়া হয়েছে। বিশেষত, যেসব বিষয় Verb কে প্রভাবিত করে যেমন: Person, Number, Tense ও Voice এর মতো Important Topic গুলো ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু সহজভাবে উপস্থাপন করা হয়েছে।
চলো, এই বইটি আমরা কীভাবে সাজিয়েছি বিস্তারিত দেখে নিই:
Verb-এর বিস্তারিত আলোচনা: শুরুতেই Verb-এর প্রকারভেদ এবং এর রূপ পরিবর্তনের নিয়মগুলো বিস্তারিতভাবে দেওয়া হয়েছে যাতে শিক্ষার্থীরা সহজেই তা চিনতে পারে।
প্রয়োজনীয় Tense ও Voice: Right Form of Verbs-এর ভিত্তি মজবুত করতে Tense ও Voice-এর ঠিক যতটুকু আলোচনা প্রয়োজন, ততটুকুই বইটিতে রাখা হয়েছে।
মাত্র ১৮টি স্পেশাল Rule: বিগত বছরের SSC ও HSC পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে কার্যকরী মাত্র ১৮টি Rule দেওয়া হয়েছে, যা আত্মস্থ করলে এই টপিকে আর কোনো ঘাটতি থাকবে না।
উদাহরণসহ ব্যাখ্যা: প্রতিটি Rule-এর সাথে বিগত বছরের বোর্ড পরীক্ষার উদাহরণ যুক্ত করে প্রতিটি বিষয় ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হয়েছে।
শূন্যস্থানের বিস্তারিত ব্যাখ্যা: বোর্ড পরীক্ষার প্রতিটি প্রশ্নের শূন্যস্থানে কোন Verb কেন এবং কোন নিয়মে বসলো, তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রদান করা হয়েছে।
টেস্ট পরীক্ষার প্রশ্ন সমাধান: বোর্ড পরীক্ষার পাশাপাশি শীর্ষস্থানীয় স্কুল ও কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের অধিকতর পারদর্শী করে তুলবে।
আশা করছি, Right form of Verbs-এর বেসিক ডেভেলপমেন্টের মাধ্যমে English Grammar-এ পারদর্শী হতে এ বইটি তোমার সর্বোচ্চ সহায়ক হবে।
Login with your email & password
forgot Passowrd? Reset It