English 1st Paper - Exercise Book (HSC 2027)


৳639 ৳710
(0) 0 Review

Total page : 1196

Published Year : December 2025

Edition : 2025

Exam Year : 2027

Language : Bangla

Category:

#12 Best Seller in

HSC Books
In Stock

ইংরেজি ১ম পত্র - সহায়ক বই (এইচএসসি ২০২৭)

ইংরেজি ১ম পত্র - সহায়ক বই (এইচএসসি ২০২৭)


HSC 2027 পরীক্ষার প্রস্তুতি হোক গোছানো ও পূর্ণাঙ্গ

সুপ্রিয় শিক্ষার্থী,

উচ্চ মাধ্যমিক শ্রেণিতে উন্নীত হয়ে তোমরা তোমাদের শিক্ষাজীবনের এক অতি গুরুত্বপূর্ণ ধাপে সদ্য অর্গমন করেছো। এই পর্যায়ের প্রস্তুতি কেবল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য নয়, বরং তোমাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার ভিত্তি দৃঢ় করে। এক্ষেত্রে তোমাদের অনেকের মনে কিছুটা শঙ্কা কাজ করে। এর অন্যতম কারণ—উচ্চ মাধ্যমিকের বিশাল সিলেবাস কীভাবে আয়ত্তে আনবে, সেই প্রশ্ন মনকে ঘিরে ধরে।

তাই শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই পর্যায়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, নির্ভুল প্রস্তুতিপর্যাপ্ত অনুশীলন। এই লক্ষ্যগুলো সামনে রেখে English Paper–1 সহায়ক বইটি প্রকাশ করেছে তোমাদের স্বপ্নপূরণের নিত্য সহযাত্রী The Royal Scientific Publications Ltd.

এই সহায়ক বইটি যেভাবে সাজানো হয়েছে—

  • ২০২৭ সালের HSC পরীক্ষার সিলেবাস অনুসারে বইটি সাজানো হয়েছে।

  • ২০২৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত সকল বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের item-wise সমাধান দেওয়া হয়েছে।

  • Reading Test-এর জন্য পাঠ্যবই থেকে সর্বাধিক সংখ্যক passage যুক্ত করা হয়েছে।

  • প্রদত্ত প্রতিটি passage-এর সাবলীল বাংলা অনুবাদ এবং গুরুত্বপূর্ণ vocabulary-এর অর্থ, synonym ও antonym দেওয়া হয়েছে।

  • পাঠ্যবইয়ের সকল কবিতার summaryappreciation সংযোজন করা হয়েছে।

  • With clues, without clues ও rearranging অংশে বোর্ড প্রশ্নের বিস্তারিত সমাধান দেওয়া হয়েছে এবং অতিরিক্ত অনুশীলনের জন্য সেরা কলেজগুলোর ২০২৫ সালের টেস্ট পরীক্ষার প্রশ্নের সমাধান যুক্ত করা হয়েছে।

  • বোর্ড ও টেস্ট পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে Writing Part-এ সকল item সংযোজন করা হয়েছে।

  • বাছাইকৃত কলেজগুলোর টেস্ট পরীক্ষার আলোকে ৩০টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট সংযোজন করা হয়েছে।

আমাদের দৃঢ় বিশ্বাস—এই সহায়ক বইটি তোমাদের সাফল্যের সিঁড়ি নির্মাণে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করবে। তোমাদের স্বপ্নপূরণের এই যাত্রায় আমরা সর্বদাই পাশে আছি। তোমাদের সফলতাই আমাদের সর্বোচ্চ প্রাপ্তি।

Write a review

আপনার অভিজ্ঞতাকে আরও সহজ করতে অ্যাপ ব্যবহার করুন?

অ্যাপে অর্ডার করলেই পাচ্ছেন অতিরিক্ত ৫% ছাড় এবং এক্সক্লুসিভ ফিচার!

0

Items

৳0
0

Item

Your cart is empty

X