Total page : 640
Published Year : December 2025
Edition : 2025
Exam Year : 2027
Language : Bangla
বাংলা ২য় পত্র - সহায়ক বই (এইচএসসি ২০২৭)
বাংলা ২য় পত্র - সহায়ক বই (এইচএসসি ২০২৭)
HSC 2027 পরীক্ষার প্রস্তুতি হোক গোছানো ও পূর্ণাঙ্গ
সুপ্রিয় শিক্ষার্থী,
উচ্চ মাধ্যমিক শ্রেণিতে উন্নীত হয়ে তোমরা তোমাদের শিক্ষাজীবনের এক অতি গুরুত্বপূর্ণ ধাপে সদার্পণে প্রবেশ করেছো। এই পর্যায়ের প্রস্তুতি কেবল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য নয়, বরং তোমাদের ভবিষ্যতের ক্যারিয়ার গঠনের ভিত্তি দৃঢ় করে। এক্ষেত্রে অনেকের মধ্যেই কিছুটা শঙ্কা কাজ করে। এর অন্যতম কারণ—উচ্চ মাধ্যমিকের বিশাল সিলেবাস কীভাবে আয়ত্তে আনবে, সেই প্রশ্ন মাথায় ঘুরপাক খাওয়া।
তাই শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই পর্যায়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, নির্ভুল প্রস্তুতি ও পর্যাপ্ত অনুশীলন। এই লক্ষ্যগুলোকে সামনে রেখে বাংলা দ্বিতীয় পত্র সহায়ক বইটি প্রকাশ করেছে তোমাদের স্বপ্নপূরণের নিত্য সহযাত্রী The Royal Scientific Publications Ltd.
২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত সকল বোর্ড পরীক্ষার সমাধান অধ্যায়ভিত্তিক সংযোজন করা হয়েছে।
ব্যাকরণ অংশে প্রতিটি অধ্যায়ের শুরুতে বোর্ড পরীক্ষায় আসা টপিকগুলোর প্রাথমিক আলোচনা দেওয়া হয়েছে, যা বোর্ড প্রশ্নের সমাধান বুঝতে সহায়ক হবে। এরপর বিগত বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলোর সহজবোধ্য সমাধান প্রদান করা হয়েছে।
বোর্ড পরীক্ষার প্রশ্নের ধরণ অনুসরণ করে শিক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে অতিরিক্ত প্রশ্নোত্তরও যোগ করা হয়েছে।
নির্মিতি অংশে বিগত ১০ বছরের HSC পরীক্ষায় আসা প্রশ্নগুলো এবং বিভিন্ন স্বনামধন্য কলেজের টেস্ট পরীক্ষায় আসা প্রশ্নগুলোর বিস্তারিত ও সাবলীল সমাধান সংযোজন করা হয়েছে।
বইয়ের শেষ অংশে HSC পরীক্ষার মানবণ্টন অনুযায়ী ১০টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট যোগ করা হয়েছে, যা অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে।
আমাদের দৃঢ় বিশ্বাস—এই সহায়ক বইটি তোমাদের সাফল্যের সিঁড়ি নির্মাণে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করবে। তোমাদের স্বপ্নপূরণের এই যাত্রায় আমরা সর্বদাই পাশে আছি। তোমাদের সফলতাই আমাদের পরম প্রাপ্তি।
Login with your email & password
forgot Passowrd? Reset It