Bangla 1st Paper - Exercise Book (HSC 2027)


৳693 ৳770
(5.0) 1 Review

Total page : 1308

Published Year : January 2026

Edition : 2025

Exam Year : 2027

Language : Bangla

Category:

#11 Best Seller in

HSC Books
In Stock

বাংলা ১ম পত্র - সহায়ক বই (এইচএসসি ২০২৭)

বাংলা ১ম পত্র - সহায়ক বই (এইচএসসি ২০২৭)


HSC 2027

HSC পরীক্ষার প্রস্তুতি হোক গোছানো ও পূর্ণাঙ্গ

সুপ্রিয় শিক্ষার্থী,

উচ্চমাধ্যমিক শ্রেণিতে উত্তীর্ণ হয়ে তোমরা শিক্ষাজীবনের এক গুরুত্বপূর্ণ ধাপে পদার্পণ করেছো। এই পর্যায়ের প্রস্তুতি কেবল HSC পরীক্ষার জন্য নয়, বরং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ; যা তোমার স্বপ্নের ক্যারিয়ার গড়ার প্রথম ধাপ। তাই উচ্চমাধ্যমিকে ভর্তি হয়ে তোমাদের অনেকেরই কিছুটা শঙ্কা কাজ করে। উচ্চমাধ্যমিকের বিশাল সিলেবাস কীভাবে আয়ত্তে আনবে, সে প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে থাকে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য তোমাদের প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, নির্ভুল প্রস্তুতি ও পর্যাপ্ত অনুশীলন। তোমাদের এই সমস্যাগুলো বিবেচনা করে বাংলা প্রথম পত্রের এই সহায়ক বইটি প্রকাশ করেছে তোমাদের স্বপ্নপূরণের নিত্য সহযাত্রী The Royal Scientific Publication Ltd.

চলো, তোমাদের প্রস্তুতিকে সহজ করতে এই বইটি আমরা কীভাবে সাজিয়েছি একবার দেখে নেওয়া যাক:

  • বোর্ড প্রশ্নাবলীর বিশ্লেষণ: প্রতিটি অধ্যায়ের শুরুতে ২০১৬ থেকে ২০২৫ পর্যন্ত বোর্ড প্রশ্নাবলীর বিশ্লেষণ দেওয়া হয়েছে; যা দেখে তুমি ধারণা পাবে HSC পরীক্ষার জন্য অধ্যায়টি কতটা গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষায় এ অধ্যায় থেকে কয়টি প্রশ্ন আসতে পারে।

  • প্রাথমিক আলোচনা: এ অংশে পাঠ্যবইয়ের আলোচনাকে আরও প্রাণবন্ত করতে এবং জটিল ও দুর্বোধ্য বিষয়গুলোকে সহজবোধ্যভাবে উপস্থাপন করার জন্য নিম্নোক্ত বিষয়গুলো দেওয়া হয়েছে:

    • কবিতার অর্থ বিশ্লেষণ: যা কবিতার অর্থ অনুধাবন করতে সহায়ক হবে।

    • লেখক পরিচিতি: এ অংশটি লেখকের গুরুত্বপূর্ণ সাহিত্যিক অবদান জানতে সাহায্য করবে।

    • শব্দার্থ ও টীকা: প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ শব্দার্থ ও টীকা লিপিবদ্ধ করা হয়েছে, যা মূল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    • গল্প/প্রবন্ধ/কবিতা পর্যালোচনা: এ অংশে প্রতিটি গল্প, প্রবন্ধ বা কবিতার উৎস, পাঠের উদ্দেশ্য, সারসংক্ষেপ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে, যা অধ্যায়টির বিষয়বস্তু অনুধাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও ‘পাঠ্যবইয়ের জটিল পাঠ বিশ্লেষণ’ অংশে জটিল বাক্যগুলোর সহজ ব্যাখ্যা দেওয়া হয়েছে, যা তোমাদের অনুধাবনমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তর করতে সহায়তা করবে।

  • বিগত বছরের HSC পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্নোত্তর: প্রতিটি অধ্যায়ের বিগত বছরগুলোতে আসা সকল বোর্ডের বহুনির্বাচনি প্রশ্নোত্তর, সেরা কলেজসমূহের বাছাইকৃত প্রশ্নোত্তর, স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং অতিরিক্ত গুরুত্বপূর্ণ Conceptual বহুনির্বাচনি প্রশ্নোত্তরসমূহ পূর্ণাঙ্গ বিশ্লেষণধর্মী ব্যাখ্যাসহ সাজানো হয়েছে। পাঠ্যবইয়ের Reference ও আলোচনার ধারাবাহিকতা এখানে বজায় রাখা হয়েছে। এছাড়াও প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাখ্যার সাথে প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ তথ্যসমূহ ‘জেনে রাখা ভালো’ হিসেবে সংযোজন করা হয়েছে।

  • বিগত বছরের HSC পরীক্ষার সৃজনশীল প্রশ্নোত্তর: ২০১৬ থেকে ২০২৫ সালের HSC পরীক্ষার প্রশ্নোত্তরগুলো বিস্তারিত উত্তরসহ অধ্যায়ভিত্তিক সংযোজন করা হয়েছে; যেগুলো বুঝে অনুশীলন করার মাধ্যমে HSC পরীক্ষার প্রশ্নের ধরন ও উত্তর করার কৌশল সম্পর্কে ধারণা পাবে।

  • সেরা কলেজসমূহের বাছাইকৃত সৃজনশীল প্রশ্নোত্তর: শীর্ষস্থানীয় কলেজসমূহের বিগত বছরগুলোর টেস্ট (Test) পরীক্ষার গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নোত্তর অধ্যায়ভিত্তিক সংযোজন করা হয়েছে, যাতে তুমি অধ্যায়ের সকল কনসেপ্ট (Concept) বুঝে পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো এবং প্রচুর প্র্যাকটিস (Practice) করতে পারো।

  • অধ্যায়ভিত্তিক এবং পূর্ণাঙ্গ মডেল টেস্ট: তোমাদের অনুশীলনের সুবিধার্থে HSC পরীক্ষার মানবণ্টনের আলোকে প্রতিটি অধ্যায়ের শেষে অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট এবং বইয়ের শেষে ১০টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট সংযোজন করা হয়েছে; যা তোমাকে HSC পরীক্ষার আদলে প্রস্তুতি নিতে সহায়তা করবে।

আশা করছি, এই বইটি তোমাকে বাংলা প্রথম পত্রের বিষয়বস্তু সহজে বুঝতে পারার পাশাপাশি HSC পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে সর্বোচ্চ সহায়তা করবে।

1 Review (5.0)

review-thumb
Mustafizur Rahman

Posted on 18th Jan, 2026

royal er guide gula khub ei vhalo...helpful

Write a review

আপনার অভিজ্ঞতাকে আরও সহজ করতে অ্যাপ ব্যবহার করুন?

অ্যাপে অর্ডার করলেই পাচ্ছেন অতিরিক্ত ৫% ছাড় এবং এক্সক্লুসিভ ফিচার!

0

Items

৳0
0

Item

Your cart is empty

X