Textbook Of AI - 1st Edition


৳200 ৳22511% ছাড়
(0) 0 Review

Total page : 152

Published Year : August2026

Edition : 1st

Exam Year :

Language : Bangla

Category:

#28 Best Seller in

Scientific Study Series
In Stock

"আচ্ছা, ভবিষ্যতে কি AI মানুষের জায়গা দখল করে নেবে?"

AI সম্পর্কে জানার আগ্রহ থেকে আমরা যখন একটু গভীরে যেতে চাই, তখনই সামনে এসে দাঁড়ায় কঠিন কঠিন সব শব্দ, জটিল অ্যালগরিদম আর ভয় ধরানো সব ইকুয়েশন। তখন মনে হয় "থাক, AI শেখা আমার জন্য নয়।" কিন্তু সত্যিই কি তাই? না, সমস্যাটা আসলে আমাদের মেধায় নয়, বরং অনেক সময় সমস্যা থাকে শেখার পদ্ধতিতে। আর AI শেখার এই প্রচলিত একঘেয়ে ও জটিল পদ্ধতিতে পরিবর্তন আনতেই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা- Textbook of Al। তাহলে চলো দেখে নেওয়া যাক এই বইটিতে আমরা AI-কে কীভাবে সহজ, আনন্দময় ও বোধগম্য করে তোলার চেষ্টা করেছি-

  • বইটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়গুলো একেবারে প্রাথমিক ধারণা থেকে শুরু করে ধাপে ধাপে সহজ ও শিক্ষার্থী-বান্ধবভাবে উপস্থাপন করা হয়েছে। ফলে AI সম্পর্কে কোনো ধারণা না থাকলেও যে কেউ নিজে নিজেই শিখতে ও বুঝতে পারবে।
  • প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়কে আরও সহজভাবে বোঝানোর জন্য আলোচনার পাশাপাশি বইটিতে যুক্ত করা হয়েছে উদাহরণ, Illustrations ও চিত্রভিত্তিক ব্যাখ্যা। ফলে নতুনদের জন্য বইটি হবে শূন্য থেকে আত্মবিশ্বাসের সঙ্গে AI শেখার বিশ্বস্ত সঙ্গী।
  • বইটিতে জটিল Mathematical Equation দিয়ে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করার পরিবর্তে আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে তা সহজ ভাষায় বাস্তবিক উদাহরণের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ভয় নয়, বরং আত্মত্মবিশ্বাসের সাথে শেখা যাবে।
  • কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় (যেমন: Machine Learning, Neural Network, Deep Learning, Computer Vision, Natural Language Processing ইত্যাদি) বাস্তব জীবনের পরিচিত ঘটনার সঙ্গে মিলিয়ে ব্যাখ্যা করা হয়েছে, ফলে পুরো শেখার প্রক্রিয়াটি শিক্ষার্থীদের কাছে হবে আনন্দময়।
  • কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের সঙ্গে জড়িত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নৈতিকতা, পক্ষপাতিত্ব, তথ্যের নিরাপত্তা এবং মানুষের সাথে ভবিষ্যৎ যুদ্ধের সম্ভাব্যতা সম্পর্কে সচেতনতা তৈরি করতে বিষয়গুলোকে সহজ ও শিক্ষার্থী-বান্ধবভাবে আলোচনা করা হয়েছে।
  • প্রতিটি অধ্যায়ের শেষে সংযোজন করা হয়েছে Exercise ও Practice Problem, যা নিয়মিত অনুশীলনের মাধ্যমে শেখা বিষয়গুলোকে আরও ভালোভাবে আয়ত্ত করতে সহায়তা করবে এবং Problem Solving এর দক্ষতা বৃদ্ধি করবে।
  • শেখাকে আরও বাস্তবমুখী করার লক্ষ্যে বইয়ের শেষ অধ্যায়ে যুক্ত করা হয়েছে বাস্তবভিত্তিক কিছু Project, যেগুলো প্র্যাকটিস করে শিক্ষার্থীরা সহজেই তৈরি করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বিভিন্ন মডেল। ফলে শুধু পড়া নয়; বোঝা, অনুশীলন করা এবং বাস্তবে প্রয়োগ সবই হবে এক বইয়ে।
  • আমরা বিশ্বাস করি, এই বইটি একদিকে যেমন শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে থাকা ভয় ও জড়তা দূর করবে, অন্যদিকে ভবিষ্যতের নতুন সম্ভাবনার জগৎ সম্পর্কে গভীর আগ্রহ তৈরি করবে। সর্বোপরি, বইটি শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তায় আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
Write a review

As per company policy.

আপনার অভিজ্ঞতাকে আরও সহজ করতে অ্যাপ ব্যবহার করুন?

অ্যাপে অর্ডার করলেই পাচ্ছেন অতিরিক্ত ৫% ছাড় এবং এক্সক্লুসিভ ফিচার!

0

Items

৳0
0

Item

Your cart is empty

X